বন্ধ হয়ে গেল চীনকে শক্তি প্রদর্শনের যৌথ বাহিনীর উভচর সামরিক মহড়া
https://parstoday.ir/bn/news/world-i37758-বন্ধ_হয়ে_গেল_চীনকে_শক্তি_প্রদর্শনের_যৌথ_বাহিনীর_উভচর_সামরিক_মহড়া
ফ্রান্সের নেতৃত্বাধীন প্রশান্ত মহাসাগর এলাকায় একটি যৌথ মহড়া বন্ধ করে দেয়া হয়েছে। মহড়ায় ব্যবহৃত একটি অবতরণ জাহাজ অকেজো হয়ে পড়ায় এ যৌথ মহড়া আজ(শুক্রবার) বন্ধ করে দেয়া হয়। যৌথ মহড়ায় আমেরিকা, ব্রিটেন এবং জাপানের সেনাবাহিনী অংশ গ্রহণ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৭ ১০:০২ Asia/Dhaka
  • বন্ধ হয়ে গেল চীনকে শক্তি প্রদর্শনের যৌথ বাহিনীর উভচর সামরিক মহড়া

ফ্রান্সের নেতৃত্বাধীন প্রশান্ত মহাসাগর এলাকায় একটি যৌথ মহড়া বন্ধ করে দেয়া হয়েছে। মহড়ায় ব্যবহৃত একটি অবতরণ জাহাজ অকেজো হয়ে পড়ায় এ যৌথ মহড়া আজ(শুক্রবার) বন্ধ করে দেয়া হয়। যৌথ মহড়ায় আমেরিকা, ব্রিটেন এবং জাপানের সেনাবাহিনী অংশ গ্রহণ করছে।

মার্কিন নৌবাহিনীর এক কমান্ডার জানিয়েছেন, এই প্রথম সৈকতে যৌথ হামলা এবং  অবতরণের মহড়ার পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর চালানোর কথা ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে অবতরণ জাহাজের দুইটি পাখার একটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মহড়া আবার কবে শুরু করা হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। অবশ্য মহড়া শুরুর আগে ঘোষণা করা হয়েছিল যে চীনকে সামরিক শক্তি দেখানোর জন্য এর আয়োজন করা হয়েছে। অন্যদিকে চীন এ মহড়াকে ওই অঞ্চলে বহির্শক্তির সামরিক তৎপরতা হিসেবে দেখছে।#

পার্সটুডে/মূসা রেজা/১২