পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে: পিয়ংইয়ংকে নিরাপত্তা পরিষদ
উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
নিরাপত্তা পরিষদের সর্বসম্মত ভাবে গৃহীত প্রস্তাবে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করা হয়েছে। এতে নিরস্ত্রীকরণের প্রতি দেয়া উত্তর কোরিয়ার আন্তরিক প্রতিশ্রুতির বাস্তবায়নে বাস্তব পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ ছাড়া উত্তেজনা কমানোর বিষয়ে কাজ করার গুরুত্বও এতে তুলে ধরা হয়।
প্রস্তাবে আর কোনো ক্ষেপণাস্ত্র বা পরমাণু পরীক্ষা না চালানোর জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া, দেশটির ওপর আরো নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদ প্রস্তুত বলেও উল্লেখ করা এতে।
চলতি মাসের ১৪ তারিখে উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রাজধানী পিয়ংইয়ং’এর উত্তর-পশ্চিমে অবস্থিত কুসং শহরের কাছাকাছি একটি স্থান থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করেছে। একে নতুন ধরণের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম বলে দাবি করা হয়েছে। এটি ১২০০ মাইল বা ২০০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল বলে দাবি করেছে জাপান।#
পার্সটুডে/মূসা রেজা/১৬