প্রশান্ত মহাসাগরে সাবমেরিন বিধ্বংসী নৌমহড়া চালাল রুশ নৌবহর
মে ১৬, ২০১৭ ০৭:১৭ Asia/Dhaka
প্রশান্ত মহাসাগরীয় রুশ নৌবহর সাবমেরিন বিধ্বংসী মহড়া চালিয়েছে। এতে ক্ষুদ্র জাহাজগুলোয় অংশ নেয় এবং কল্পিত শত্রুর সাবমেরিন খুঁজে তাকে ধ্বংস করার অনুশীলন চালানো হয়।
মহড়ায় অংশ নিয়েছে রুশ এমপিকে-১০৭ এবং এমপিকে-৮২ যুদ্ধজাহাজের বহর। শত্রু সাবমেরিনের ভূমিকা পালন করেছে প্রশান্ত মহাসাগরীয় রুশ বহরের সাবমেরিন বাহিনী।
মহড়ায় টর্পেডো এবং সাবমেরিন বিধ্বংসী রকেট ছোঁড়ার অনুশীলন করা হয়েছে। পাশাপাশি রুশ ক্ষুদ্র জাহাজের নৌসেনারা সাগরে মাইন বিছানো এবং কামান ছোঁড়ার অনুশীলন করেছে। সাগর এবং আকাশের লক্ষ্যবস্তু তাক করে কামান ছোঁড়ার অনুশীলনও করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/১৬
ট্যাগ