মিয়ানমারের শান্তি প্রক্রিয়ায় সাহায্যের প্রস্তাব দিল চীন
https://parstoday.ir/bn/news/world-i38046-মিয়ানমারের_শান্তি_প্রক্রিয়ায়_সাহায্যের_প্রস্তাব_দিল_চীন
চীন সীমান্তে তৎপর জাতিগত গেরিলা গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমার সরকারের দ্বন্দ্ব নিরসনে সাহায্য করতে চায় বেইজিং। আজ (মঙ্গলবার) মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচি-কে এমন প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০১৭ ১৫:১৮ Asia/Dhaka
  • মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক
    মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক

চীন সীমান্তে তৎপর জাতিগত গেরিলা গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমার সরকারের দ্বন্দ্ব নিরসনে সাহায্য করতে চায় বেইজিং। আজ (মঙ্গলবার) মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচি-কে এমন প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তিনি বলেছেন, “মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়ায় চীন প্রয়োজনীয় সহযোগিতা দেয়া অব্যাহত রাখবে।”  রাজধানী বেইজিংয়ে সিল্ক রোড সম্মেলনের পর সুচির সঙ্গে বৈঠক করেন জিনপিং। বৈঠকে তিনি বলেন, সীমান্তে শান্তি বজায় রাখতে দু দেশকেই কাজ করতে হবে। চীনা প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, দু দেশের সীমান্তের নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে দু দেশের সরকারকে অব্যশই যৌথভাবে কাজ করতে হবে।

মিয়ানমারকে অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব দিলেও চীনা প্রেসিডেন্টের এ কথা পরিষ্কার নয় যে, তিনি কী ধরনরে সহায়তা দিতে চেয়েছেন। তবে, দক্ষিণ সীমান্তে চীন সেনা মহড়া চালিয়েছে এবং এর আগে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার দ্বন্দ্বের সময় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। অবশ্য, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের উগ্র বৌদ্ধ সন্ত্রাসী ও সেনাবাহিনীর হত্যাকাণ্ডের বিরুদ্ধে চীনকে কখনো সরব হতে দেখা যায় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬