সৌদি আরব এবং কাতারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাল আমেরিকা
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সৌদি আরব এবং কাতারাক ঐক্যবদ্ধ থাকার এবং মতপার্থক্য নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন। দোহার সঙ্গে রিয়াদ ও তার মিত্ররা সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়ার পর এ আহ্বান জানান তিনি।
অস্ট্রেলিয়া সফররত টিলারসন আজ (সোমবার) সিডনি থেকে বলেন, সব পক্ষকে আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিষ্পত্তি করার বিষয়ে উৎসাহিত করবে আমেরিকা। পারস্য উপসাগরীয় সহযোগিতা সংস্থাবা পিজিসিসি-ভুক্ত দেশগুলো ঐক্যবদ্ধ থাকাটা আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
কাতারের সঙ্গে চারটি আরব দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইন সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। সৌদি আরব প্রথমে এবং বাকি তিন দেশ পরে এ ঘোষণা দেয়। সন্ত্রাসবাদকে সমর্থন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথিত অভিযোগ এনে আজ এ পদক্ষেপ নিয়েছে চার আরব দেশ।#
পার্সটুডে/মূসা রেজা/৫