গ্রীষ্মের দাবদাহে পাকিস্তান জ্বলছে: তাপমাত্রা ৪৬ থেকে ৫২ ডিগ্রির মধ্যে
https://parstoday.ir/bn/news/world-i39494-গ্রীষ্মের_দাবদাহে_পাকিস্তান_জ্বলছে_তাপমাত্রা_৪৬_থেকে_৫২_ডিগ্রির_মধ্যে
পাকিস্তানে এবারে গ্রীষ্মের দাবদাহ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি করেছে এবং রোববার ও সোমবার দেশটির বেশির ভাগ এলাকার তাপমাত্রা ৪৬ থেকে ৫২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০৬, ২০১৭ ০৮:৫৭ Asia/Dhaka
  • গ্রীষ্মের দাবদাহে পাকিস্তান জ্বলছে: তাপমাত্রা ৪৬ থেকে ৫২ ডিগ্রির মধ্যে

পাকিস্তানে এবারে গ্রীষ্মের দাবদাহ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি করেছে এবং রোববার ও সোমবার দেশটির বেশির ভাগ এলাকার তাপমাত্রা ৪৬ থেকে ৫২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।

পাক আবহাওয়া দফতর বা পিএমডির প্রধান গুলাম রাসুল দেশটির একটি ইংরেজি দৈনিককে বলেছেন, অস্বাভাবিক আবহাওয়ার শিকার হয়েছে পাকিস্তান এবং এ কারণে দেশটিতে তাপমাত্রা নতুন রেকর্ড সৃষ্টি করছে।

রাজধানী ইসলামাবাদে পরপর দুদিন রোববার এবং সোমবারে তাপমাত্রা ৪৫ ডিগ্রির ওপরে ছিল। রোববারে ইসলামাবাদের তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, ২০০৫ সালে রাজধানীর তাপমাত্রা ৪৬.৬ ডিগ্রিতে পৌঁছেছিল। এবারের তাপমাত্রা ১২ বছরের সে রেকর্ড ভাঙ্গার কাছাকাছি পর্যায়ে গিয়েছিল।

এদিকে রোববারে ডেরা ইসমাইল খানের তাপমাত্রা ৫১ ডিগ্রিতে পৌঁছেছিল এবং তাপমাত্রা ৩১ বছরের রেকর্ড ভেঙ্গেছে করেছে। ১৯৮৬ সালের ২০ জুন সেখানকার তাপমাত্রা ৫০ ডিগ্রি স্পর্শ করেছিল। এ ছাড়া, রোববার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নুরপুরথাল ও ভাক্কারে তাপমাত্রা ৫২ ডিগ্রিতে পৌঁছেছিল। সোমবার বেলুচিস্তানের সিবিতে তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি।

পাকিস্তানের কোনো কোনো অংশে এ তাপপ্রবাহ আরো দুয়েকদিন থাকবে বলে আশংকা করা হচ্ছে। তবে আজ(মঙ্গলবার) দেশটির কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। কিন্তু তাপমাত্রা বেশি থাকায় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে কিন্তু   প্রচণ্ড ঝড় এবং  বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে বলে পাক আবহাওয়া দফতরের প্রধান জানিয়েছেন।#

পার্সটুডে/মূসা রেজা/৬