বিতর্কিত দ্বীপপুঞ্জে সামরিক মহড়ায় নেমেছে দক্ষিণ কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i40204-বিতর্কিত_দ্বীপপুঞ্জে_সামরিক_মহড়ায়_নেমেছে_দক্ষিণ_কোরিয়া
দক্ষিণ কোরিয়া বিতর্কিত দোকাদো দ্বীপপুঞ্জে সামরিক মহড়া শুরু করেছে। জাপানে তাকেশিমা নামে পরিচিত এ দ্বীপপুঞ্জ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৫, ২০১৭ ০৯:৪২ Asia/Dhaka
  • বিতর্কিত দ্বীপপুঞ্জে সামরিক মহড়ায় নেমেছে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া বিতর্কিত দোকাদো দ্বীপপুঞ্জে সামরিক মহড়া শুরু করেছে। জাপানে তাকেশিমা নামে পরিচিত এ দ্বীপপুঞ্জ।

মহড়া দুই দিন ধরে চলবে এবং এতে দ্বীপপুঞ্জকে বহির্শক্তির সম্ভাব্য হামলা থেকে রক্ষার অনুশীলন চালানো হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী।

মহড়ায় সাত যুদ্ধজাহাজ এবং চার বিমান অংশ নিবে। এ ছাড়া, মহড়ার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার মেরিন বাহিনী দ্বীপপুঞ্জে অবতরণের অনুশীলন চালাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতি দুবছর পর পর এ মহড়া অনুষ্ঠিত হয় এবং জাপান কঠোর প্রতিবাদ জানায়।

দোকাদো বা তাকেশিমা দ্বীপপুঞ্জ লিনওকোর্ট রকস দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। ১৯৫৪ সাল থেকে এ দ্বীপপুঞ্জ শাসন করছে দক্ষিণ কোরিয়া এবং এর ওপর সিউলের সার্বভৌমত্বের প্রতিবাদ জানিয়ে আসছে জাপান।#

পার্সটুডে/মূসা রেজা/১৫