বিতর্কিত দ. চীন সাগরে শেষ হলো মার্কিন-জাপান বিশাল নৌমহড়া
https://parstoday.ir/bn/news/world-i40346-বিতর্কিত_দ._চীন_সাগরে_শেষ_হলো_মার্কিন_জাপান_বিশাল_নৌমহড়া
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন নৌবাহিনীর সঙ্গে দেশটির নৌবাহিনীর বড় ধরণের সামরিক মহড়া শেষ হয়েছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এ মহড়া চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৭, ২০১৭ ০৮:০৬ Asia/Dhaka
  • বিতর্কিত দ. চীন সাগরে শেষ হলো মার্কিন-জাপান বিশাল নৌমহড়া

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন নৌবাহিনীর সঙ্গে দেশটির নৌবাহিনীর বড় ধরণের সামরিক মহড়া শেষ হয়েছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এ মহড়া চালানো হয়েছে।

মহড়ায় মার্কিন পরমাণু শক্তিচালিত রণতরি ইউএসএস রোনাল্ড রিগ্যান এবং জাপানের হেলিকপ্টারবাহী ইজমো শ্রেণির সর্ববৃহৎ যুদ্ধজাহাজ অংশ নিয়েছে এতে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের মহড়ায় জাপানের একটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজও অংশ নিয়েছে।

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এ মহড়া চলেছে। চীন এবং তাইওয়ান এ সাগরের বেশির ভাগ অংশের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। এ ছাড়া, এ সাগরের ওপর মালিকানা দাবি করছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম।

দক্ষিণ চীন সাগরের ওপর জাপান কোনো সার্বভৌমত্ব দাবি না করলেও পূর্ব চীন সাগর নিয়ে বেইজিংয়ের সঙ্গ টোকিওর বিরোধ রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৭