লন্ডন হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি
https://parstoday.ir/bn/news/world-i40478-লন্ডন_হামলায়_নিহত_ব্যক্তি_বাংলাদেশি
ব্রিটেনের রাজধানী লন্ডনে পথচারী মুসল্লিদের ওপর ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত ব্যক্তি প্রবাসী বাংলাদেশি বলে জানিয়েছে একজন প্রত্যক্ষদর্শী। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। সুলতান আহমেদ নামের এক ব্যক্তি জানিয়েছেন, তার চাচাও ঘটনাস্থলে ছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০১৭ ১৩:০৯ Asia/Dhaka
  • লন্ডন হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি

ব্রিটেনের রাজধানী লন্ডনে পথচারী মুসল্লিদের ওপর ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত ব্যক্তি প্রবাসী বাংলাদেশি বলে জানিয়েছে একজন প্রত্যক্ষদর্শী। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। সুলতান আহমেদ নামের এক ব্যক্তি জানিয়েছেন, তার চাচাও ঘটনাস্থলে ছিলেন।

মসজিদ ছাড়ার পর তার চাচার চোখের সামনেই ভ্যানটি মুসল্লিদের ওপর উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে প্রবীণ ওই বাংলাদেশি মারা যান।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) বলেছে, মুসল্লিদের ওপর উদ্দেশ্যমূলকভাবে একটি ভ্যান তুলে দেওয়া হয়েছে। সংস্থাটি ব্রিটেনের সর্বত্র মসজিদ ঘিরে অতিরিক্ত নিরাপত্তা দাবি করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯