তাইওয়ানের প্রেসিডেন্টের বিপজ্জনক মন্তব্য: চীনের হুঁশিয়ারি
-
তাইওয়ানের প্রেসিডেন্ট টিসাই ইং ওয়েন
তাইওয়ানের প্রেসিডেন্ট টিসাই ইং ওয়েনকে সতর্ক করে চীন বলেছে, শান্তিতে নোবেল পাওয়া চীনের নাগরিক লিউ জিয়াবাওয়ের মৃত্যু সম্পর্কে টিসাই যে মন্তব্য করেছেন বেইজিংয়ের জন্য তা খুবই বিপজ্জনক।
তাইওয়ানের প্রেসিডেন্ট বলেছেন, লিউ জিয়াবাও ক্যান্সারে মারা যাওয়ার পর চীন সরকার দেশে রাজনৈতিক সংস্কার করবে বলে তাইওয়ান আশা করছে। টিসাই ইংয়ের এ বক্তব্যের পর বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করল।
তাইওয়ান বিষয়ক চীনা কার্যালয়ের মুখপাত্র মা জিয়াওগুয়াং বলেন, প্রেসিডেন্ট টিসাই উত্তেজনা ছড়াচ্ছেন এবং তার এ ধরনের লাগামহীন মন্তব্য চীনের বিরুদ্ধে অযৌক্তিক হামলার একটি উদাহরণ। দুপক্ষের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে এমন মন্তব্য খুবই বিপজ্জনক।
এদিকে, জিয়াবওয়ের মৃত্যুর পর তার পক্ষে ‘দায়িত্ব-জ্ঞানহীন’ মন্তব্যের জন্য আমেরিকা, ফ্রান্স, জার্মানি ও জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বেইজিং।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪