মিশরে ছুরিকাঘাতে ২ জার্মান পর্যটক নিহত
-
হুরগাদা সমুদ্র সৈকত বিদেশি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান
মিশরের হুরগাদা শহরে লোহিত সাগর তীরবর্তী একটি সমুদ্র সৈকতে এক ব্যক্তি ছুরিকাঘাত করে দুই জার্মান পর্যটককে হত্যা করেছে। এ ঘটনায় আরো চার বিদেশি পর্যটক আহত হয়েছে এবং পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার কারণ জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হামলাকারী ব্যক্তি প্রথমে সমুদ্র তীরবর্তী হোটেল ‘জাহাবিয়া’য় হানা দিতে দুই নারীকে হত্যা ও অপর দুই ব্যক্তিকে আহত করে। এরপর সে সাতরিয়ে পার্শ্ববর্তী আরেকটি হোটেলে গিয়ে দুই ব্যক্তির ওপর হামলা চালানোর পর হোটেলের নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত দুই নারীর বুকে তিনবার করে ছুরি চালানো হয়েছে বলে হোটেলের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। আহত চার পর্যটকের মধ্যে দু’জন চেক রিপাবলিকের এবং দুজন আমেরিকার নাগরিক। তিনি জানান, হামলাকারী ব্যক্তি মিশরের নাগরিকদের কিছু বলেনি বরং সে খুঁজে খুঁজে বিদেশি নাগরিকদের ওপর হামলা চালায়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫