লাহোরে মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনের কাছে আত্মঘাতী বোমা হামলা: নিহত ২৫
https://parstoday.ir/bn/news/world-i42746-লাহোরে_মুখ্যমন্ত্রী_শাহবাজ_শরীফের_বাসভবনের_কাছে_আত্মঘাতী_বোমা_হামলা_নিহত_২৫
পাকিস্তানের লাহোর নগরীর একটি সবজি বাজারে আজ (সোমবার) আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশসহ অন্তত ২৫ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২৪, ২০১৭ ১৪:১৯ Asia/Dhaka
  • বিস্ফোরণের পর ঘটনা সথলের দৃশ্য: সিসিটিভির ফুটেজ
    বিস্ফোরণের পর ঘটনা সথলের দৃশ্য: সিসিটিভির ফুটেজ

পাকিস্তানের লাহোর নগরীর একটি সবজি বাজারে আজ (সোমবার) আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশসহ অন্তত ২৫ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবন থেকে ১০০ মিটার দূরে বিস্ফোরণটি ঘটেছে। এলাকাটিকে লাহোরের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গণ্য করা হয়।

লাহোর নগরীর আরফা করিম সফটওয়্যার টেকনোলজি পার্কের কাছে কোট লাখপাত সবজি বাজারে এ বোমা হামলা চালানো হয়। লাহোরের নিরাপত্তা বাহিনীর সূত্র হামলাকে আত্মঘাতী হিসেবে উল্লেখ করেছে। ত্রাণ সংস্থা রেসকিউ-১১২২ জানিয়েছে, ২৫ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে। হতাহতের মধ্যে কয়েকজন পথচারীও আছেন বলে এ সূত্র জানিয়েছে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং পাক সামরিক বাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।#  

পার্সটুডে/মূসা রেজা/২৪