‘নৌসেনার ভুলে মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরীক্ষা ব্যর্থ’
-
মার্কিন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে
মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, এক নৌসেনার ভুলে মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষা লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে।
২২ জুন এ পরীক্ষা চালানো হয়েছিল। কল্পিত শত্রুর তেড়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংসের কাজে নিয়োজিত ছিল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জন পল জোন্স। মার্কিন নৌবাহিনীর সেরা যুদ্ধজাহাজের অন্যতম এটি।
ছুটে আসা ক্ষেপণাস্ত্রকে সঠিকভাবে নির্ণয় ও শনাক্ত করতে পেরেছিল এএন/এসপিওয়াই-১ ফেইজড অ্যারো রাডার। কিন্তু তা ধ্বংস করতে পারে নি। এর কারণ হিসেবে বলা হয়েছে, এক নৌসেনা ভুলে ওই ক্ষেপণাস্ত্রকে ‘মিত্র ক্ষেপণাস্ত্র’ হিসেবে চিহ্নিত করেছিল।
ঘটনার তদন্ত এখনো চলছে এবং এ ব্যাপারে আর কোনো মন্তব্য করা উচিত হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সংস্থার পরিচালক স্যাম গ্রিভেস।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবেলায় নির্মাণাধীন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছিল। এ প্রকল্প নিয়ে যৌথভাবে কাজ করছে আমেরিকা ও জাপান।#
পার্সটুডে/মূসা রেজা/২৫