রুশ-ইরাক ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার আহ্বান জানালেন পুতিন-মালিকি
https://parstoday.ir/bn/news/world-i42852-রুশ_ইরাক_ঘনিষ্ঠ_সামরিক_সহযোগিতার_আহ্বান_জানালেন_পুতিন_মালিকি
রাশিয়া এবং ইরাকের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক-প্রযুক্তি বিষয়ক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি আল-মালিকির মধ্যে বৈঠকে এ সমর্থন জানানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৬, ২০১৭ ০৭:৫৯ Asia/Dhaka
  • রুশ-ইরাক ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার আহ্বান জানালেন পুতিন-মালিকি

রাশিয়া এবং ইরাকের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক-প্রযুক্তি বিষয়ক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি আল-মালিকির মধ্যে বৈঠকে এ সমর্থন জানানো হয়।

রুশ নগরী সেন্ট পিটার্সবার্গের গতকাল এ বৈঠক হয়েছে। পুতিন বলেছেন, আন্তসরকারি কমিশন গঠন করেছে রাশিয়া এবং ইরাক। এ কমিশন পুরোদমে কাজ করছে বলেও জানান তিনি। অবশ্য তিনি স্বীকার করেন যে অর্থনৈতিক সহযোগিতা বিশেষ করে সামরিক প্রযুক্তি বিষয়ক সহযোগিতার ক্ষেত্রে এখনো অনেক কিছু করতে হবে। রাশিয়া এ ক্ষেত্রে সক্রিয় রয়েছে এবং এমন সহযোগিতায় ইরাক লাভবান হবে বলেও জানান তিনি।

মালিকি বলেন, প্রতিবার রাশিয়া সফরের মধ্য দিয়ে সম্পর্ক উন্নয়নের অভিন্ন লক্ষ্য আরো এক ধাপ এগিয়ে যায়। এ নিয়ে তৃতীয় দফা দেশটি সফর করছেন তিনি। এ ছাড়া, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে রাশিয়ার সক্রিয় ভূমিকাকেও স্বাগত জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৬