শোকরানা নামায পড়বে ইমরানের দল
https://parstoday.ir/bn/news/world-i42994-শোকরানা_নামায_পড়বে_ইমরানের_দল
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করার পর ইমরান খানের তেহরিকে ইনসাফ দল রায়কে স্বাগত জানিয়েছে। দলটি ঘোষণা করেছে, এ রায়ের পর তারা শোকরানা নামায আদায় করবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২৮, ২০১৭ ১০:৫৯ Asia/Dhaka
  • তেহরিকে ইনসাফ দলের প্রধান ইমরান খান
    তেহরিকে ইনসাফ দলের প্রধান ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করার পর ইমরান খানের তেহরিকে ইনসাফ দল রায়কে স্বাগত জানিয়েছে। দলটি ঘোষণা করেছে, এ রায়ের পর তারা শোকরানা নামায আদায় করবে।

তেহরিকে ইনসাফের অন্যতম নেতা জাহাঙ্গির তারিন বলেছেন, "দেশ আজ দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী থেকে মুক্তি পেয়েছে।"

ইমরান খানের তেহরিকে ইনসাফ দলই দীর্ঘদিন ধরে নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোচ্চার ছিল এবং এই পানামাগেইট কেলেংকারির মামলা দায়ের করেছিল তেহরিকে ইনসাফ। গত ৩ জুলাই ইমরান খান বলেছেন, নওয়াজ শরীফকে জেলে যেতে হবে এবং আগামী ঈদ তাকে কারাগারেই উদযাপন করতে হবে। তিনি সে সময় বলেছিলেন, “এখন নওয়াজ শরীফের গন্তব্য হবে কারাগার; ফলে এখন আমি তার পদত্যাগ দাবি করছি না।”

গত বছর কথিত পানামা পেপার্স ফাঁস হয় যাতে বিশ্বের বহু ধনী এবং প্রভাবশালী লোকদের মাঝে নওয়াজ শরীফ ও তার দুই ছেলে হাসান এবং হোসেইনের নাম ছিল। এছাড়া, মেয়ে মারিয়ামেরও নাম প্রকাশ হয় পানা পেপার্সে। এরপরই মামলা দায়ের করেন ইমরান খানের দল এবং এপ্রিল মাসে দেশটির সুপ্রিম কোর্ট প্রথমে ঘোষণা করেছিল যে, তারা নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ পায় নি। পরে আদালত একটি তদন্ত দলকে তথ্য-প্রমাণ যোগাড়ের নির্দেশ দেয়। চলতি মাসের প্রথম দিকে তদন্ত দল তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয় এবং এতে বলা হয় যে, তারা শরীফ পারিবারের জ্ঞাত আয়ের উৎস ও বিদ্যমান সম্পর্দের মধ্যে উল্লেখযোগ্য বৈষম্য দেখতে পেয়েছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮