প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন নওয়াজ শরীফ?
-
শাহবাজ শরীফ (বামে) ও নওয়াজ শরীফ
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিজের ছোট ভাই শাহবাজ শরীফকে ক্ষমতায় দেখতে চান সদ্য পদত্যাগ করা নওয়াজ শরীফ। কথিত পানামাগেইট কেলেংকারির মামলায় শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের এক সর্বসম্মত রায়ে তিনি পদত্যাগ করেন।
একান্ত ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে এক বৈঠকে নওয়াজ বলেন, শীর্ষ এ পদে কাকে মনোনয়ন দেয়া হবে যদিও তা সংসদীয় বৈঠকে ঠিক হবে তবে তিনি ব্যক্তিগতভাবে চান ছোট ভাই শাহবাজ শরীফ দেশের নতুন প্রধানমন্ত্রী হোক। শাহবাজ শরীফ বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি নওয়াজ শরীফ এও বলেছেন, শাহবাজকে যদি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় তাহলে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তাও ভাবতে হবে। ধারণা করা হচ্ছে- লাহোরের যে আসন থেকে নওয়াজ শরীফ নির্বাচিত হয়েছিলেন সে আসনে শাহবাজ শরীফ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আদালতের রায়ে নওয়াজকে অযোগ্য ঘোষণার করার পর তার সদস্যপদ বাতিল হয়ে গেছে। নির্বাচনে বিজয়ী হওয়ার পরই কেবল শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন।ঃ
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮