দ. কোরিয়ায় ১১০০ কোটি ডলারের ঘাঁটি উদ্বোধন করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i43102-দ._কোরিয়ায়_১১০০_কোটি_ডলারের_ঘাঁটি_উদ্বোধন_করল_আমেরিকা
দক্ষিণ কোরিয়ায় ১১০০ কোটি ডলারের ঘাঁটি উদ্বোধন করেছে আমেরিকা। ঘাঁটিতে মার্কিন ৪৫ হাজারের বেশি সেনা, ঠিকাদার এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ৩০, ২০১৭ ০৪:২২ Asia/Dhaka
  • দ. কোরিয়ায় ১১০০ কোটি ডলারের ঘাঁটি উদ্বোধন করল আমেরিকা

দক্ষিণ কোরিয়ায় ১১০০ কোটি ডলারের ঘাঁটি উদ্বোধন করেছে আমেরিকা। ঘাঁটিতে মার্কিন ৪৫ হাজারের বেশি সেনা, ঠিকাদার এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন এই সেনা সদর দফতর পিয়ংইয়ংয়ের কামানের আওতার বাইরে থাকবে এবং ঘাঁটিকে খুদে মার্কিন নগরী হিসেবে গড়ে তোলা হয়েছে।

৩৪৫৪ একর জায়গা জুড়ে অবস্থিত ঘাঁটিটি আমেরিকার বাইরে অন্যতম বৃহৎ মার্কিন সামরিক স্থাপনা। ঘাঁটিতে চারটি বিদ্যালয়, পাঁচটি গির্জা এবং অনেকগুলো ফাস্ট-ফুডের চেইন রেস্টুরেন্ট রয়েছে। এ ছাড়া, একটি গলফ কোর্স এবং একটি মুদি দোকান রয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ঘাঁটি সরিয়ে নেয়ার জন্য গত ৩০ বছর ধরে করেছে মার্কিন বাহিনী। পিয়ংইয়ংয়ের কামানের পাল্লার বাইরে এ ঘাঁটি সরিয়ে নেয়ার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু রাজনৈতিক এবং তহবিল সমস্যায় এ কাজে বিলম্ব ঘটেছে।

পার্সটুডে/মূসা রেজা/৩০