দ. কোরিয়ার আকাশ উড়ল মার্কিন দুই বি-১ বোমারু বিমান
https://parstoday.ir/bn/news/world-i43108-দ._কোরিয়ার_আকাশ_উড়ল_মার্কিন_দুই_বি_১_বোমারু_বিমান
দক্ষিণ কোরিয়ার আকাশ দিয়ে মার্কিন দুই বি-১ বোমারু বিমান উড়েছে। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এ দুই বিমান দেশটির আকাশে ওড়ানো হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ৩০, ২০১৭ ০৭:০৩ Asia/Dhaka
  • দ. কোরিয়ার আকাশ উড়ল মার্কিন দুই বি-১ বোমারু বিমান

দক্ষিণ কোরিয়ার আকাশ দিয়ে মার্কিন দুই বি-১ বোমারু বিমান উড়েছে। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এ দুই বিমান দেশটির আকাশে ওড়ানো হয়েছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনীর আওতাভুক্ত বিমান দুটি গুয়ামের অ্যান্ডারসন বিমান ঘাঁটি থেকে যাত্রা শুরু করে। পরে এ দুই বিমানের সঙ্গে যুক্ত হয় জাপান ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান বহর। বিমান দুটি কোরিয় উপদ্বীপের উপর দিয়ে এবং দক্ষিণ কোরিয়ার ওসান বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ছে।

বিমান দুটির ১০ ঘণ্টার মিশনে আকাশ যুদ্ধ কেন্দ্রিক বিন্যাস এবং  গতিরোধের অনুশীলন করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/৩০