সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন নওয়াজ শরীফ
https://parstoday.ir/bn/news/world-i43144-সরকারি_বাসভবন_ছেড়ে_দিয়েছেন_নওয়াজ_শরীফ
পাকিস্তানের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার সরকারি বাসভবন ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে মারিতে উঠেছেন। তার সঙ্গে গেছেন স্ত্রী কলসুম নওয়াজ, মেয়ে মারিয়াম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন সফরদার।   
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ৩০, ২০১৭ ১৫:০০ Asia/Dhaka
  • সরকারি বাসভবনের স্টাফদের সঙ্গে নওয়াজের বিদায়ী সাক্ষাৎ
    সরকারি বাসভবনের স্টাফদের সঙ্গে নওয়াজের বিদায়ী সাক্ষাৎ

পাকিস্তানের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার সরকারি বাসভবন ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে মারিতে উঠেছেন। তার সঙ্গে গেছেন স্ত্রী কলসুম নওয়াজ, মেয়ে মারিয়াম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন সফরদার।   

পাকিস্তানের সুপ্রিমকোর্ট নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার দু দিন পর তিনি সরকারি বাসভবন ছিড়ে দিলেন। বাসভবন ছাড়ার আগে নওয়াজ শরীফ সরকারি ভবনের স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারও এ সময় প্রধানমন্ত্রীর বাসভবনের স্টাফদের সঙ্গে কথা বলেন। পরে তিনি নওয়াজ পরিবারের সঙ্গে মারিতে যান।

কথিত পানামা পেপার্স কেলংকারির ঘটনায় গত শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে। এর পরপরই পদত্যাগ করেন নওয়াজ শরীফ। এ নিয়ে তিনি তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েও ক্ষমতাচ্যুত হলেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০