উন্নয়নের স্বার্থে পাকিস্তানের উচিত আমেরিকার সঙ্গ ত্যাগ করা : ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i43306-উন্নয়নের_স্বার্থে_পাকিস্তানের_উচিত_আমেরিকার_সঙ্গ_ত্যাগ_করা_ইমরান_খান
পাকিস্তানের বিরোধী দলের নেতা এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খান বলেছেন, অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে ইসলামাবাদকে আমেরিকার সঙ্গ ত্যাগ করা এবং ‘সন্ত্রাসের বিরুদ্ধে’ কথিত যুদ্ধ থেকে সরে আসা উচিত।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ০২, ২০১৭ ০৭:২৬ Asia/Dhaka
  • পাকিস্তানের বিরোধী দলের নেতা এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খান
    পাকিস্তানের বিরোধী দলের নেতা এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খান

পাকিস্তানের বিরোধী দলের নেতা এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খান বলেছেন, অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে ইসলামাবাদকে আমেরিকার সঙ্গ ত্যাগ করা এবং ‘সন্ত্রাসের বিরুদ্ধে’ কথিত যুদ্ধ থেকে সরে আসা উচিত।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে এ কথা বলেন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই নেতা। তিনি আরো বলেছেন, আগামী বছর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে তার দল জয়ী হবে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন তিনি।

তিনি বলেন, পাকিস্তানের ক্ষমতাসীন অভিজাত শ্রেণি আমেরিকার কাছ থেকে ডলার নিয়ে ‘সন্ত্রাসের বিরুদ্ধে কথিত যুদ্ধে যোগ দিয়েছে। এটি পাকিস্তানের সমাজে ব্যাপক ঘৃণা এবং গোলযোগের সূচনা করেছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, সামরিক বাহিনীর প্রতি মার্কিন সমর্থন দিয়ে পাকিস্তানকে “গোলামে পরিণত করেছে আমেরিকা। তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকলে মার্কিন সহায়তা পুরোপুরি প্রত্যাখ্যান করতেন বলেও ঘোষণা করেন তিনি। তিনি বলেন, সহায়তা দেশকে পঙ্গু করে দেয়। এতে দেশ গোলামে পরিণত হয়। বিদেশ থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়। মার্কিন সহায়তা গ্রহণের পুরোপুরি বিরোধী বলেও জানান তিনি।

আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের সম্পর্ক পুরোপুরি পাল্টে দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২