বিনা শর্তে ভারতকে আলোচনার টেবিলে ফেরা উচিত: পাক হাইকমিশনার
আগস্ট ০২, ২০১৭ ০৭:৫৪ Asia/Dhaka
-
আবদুল বাসিত
ভারতে নিযুক্ত পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার আবদুল বাসিত বলেছেন, বিনা শর্তে নয়াদিল্লিকে আলোচনার টেবিলে ফিরে আসা উচিত। টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক নিবন্ধে এ আহ্বান জানান তিনি।
২০১৫ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত সমঝোতা অনুযায়ী পাক-ভারত দ্বিপাক্ষিক সংলাপ শুরু না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। আবদুল বাসিত বলেন, আর ঝামেলা না বাড়িয়ে ভারতের উচিত- বিনা শর্তে আলোচনার টেবিলে ফেরা।
তিনি আরো বলেন, নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যোগ দিয়েছিলেন। এর মাধ্যমে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের নতুনভাবে সম্পর্ক শুরু করার সদিচ্ছা প্রকাশ পেয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২
ট্যাগ