মার্কিন নতুন নিষেধাজ্ঞাকে ‘পুরোপুরি বাণিজ্য যুদ্ধ’ বললেন মেদভেদভ
আগস্ট ০৩, ২০১৭ ০৫:১৫ Asia/Dhaka
-
রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ
রাশিয়া বলেছে, মস্কোর বিরুদ্ধে আমেরিকা যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে ‘পুরোপুরি বাণিজ্য যুদ্ধ’ বলে গণ্য করা যায়। এ নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সুসম্পর্কের সব সম্ভাবনা নষ্ট করে দেয়া হবে বলেও মন্তব্য করা হয়েছে।
রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে রাশিয়ার সুসম্পর্কের যে আশা করা হয়েছিল তা নস্যাৎ হয়ে গেছে।
এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যে কোনো ক্ষমতা নেই তাও এর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে বলে জানান তিনি। রাশিয়া, ইরান এবং দক্ষিণ কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিলে ট্রাম্প সই করার পর এ বক্তব্য দেন মেদভেদভ।#
পার্সটুডে/মূসা রেজা/৩
ট্যাগ