রুশ-মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনায় বসছেন ল্যাভরভ-টিলারসন
https://parstoday.ir/bn/news/world-i43436-রুশ_মার্কিন_সম্পর্ক_নিয়ে_আলোচনায়_বসছেন_ল্যাভরভ_টিলারসন
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে এ বৈঠক হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৪, ২০১৭ ০৬:৩২ Asia/Dhaka
  • ল্যাভরভ (বামে) ও টিলারসন
    ল্যাভরভ (বামে) ও টিলারসন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে এ বৈঠক হবে।

ম্যানিলায় চলতি মাসের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা ফোরামের বৈঠক হবে। এর অবকাশে টিলারসন-ল্যাভরভ আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়।

আজ (শুক্রবার) ফোনালাপের মাধ্যমে এ বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে রুশ মন্ত্রণালয় জানায়, এ বৈঠকের বিষয়ে উদ্যোগ নিয়েছে আমেরিকা।

বৈঠকে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কী পদক্ষেপ নেয়া উচিত সে বিষয়ে আলোচনা করবেন তারা।

রুশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিপজ্জনকভাবে তলানিতে এসে ঠেকেছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণের পর দুই দেশের শীর্ষ কূটনৈতিকরা ফোনালাপ করেন।#

পার্সটুডে/মূসা রেজা/৪