‘বিশ্বজুড়ে সর্বাত্মক সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী’
https://parstoday.ir/bn/news/world-i43450-বিশ্বজুড়ে_সর্বাত্মক_সামরিক_মহড়া_চালানোর_প্রস্তুতি_নিচ্ছে_মার্কিন_সেনাবাহিনী’
মার্কিন সেনাবাহিনী বিশ্বজুড়ে সর্বাত্মক সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়াসহ অন্যান্য জটিল হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ নিচ্ছে দেশটি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৪, ২০১৭ ১০:০৩ Asia/Dhaka
  • ‘বিশ্বজুড়ে সর্বাত্মক সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী’

মার্কিন সেনাবাহিনী বিশ্বজুড়ে সর্বাত্মক সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়াসহ অন্যান্য জটিল হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ নিচ্ছে দেশটি।

ইউরোপের মার্কিন বাহিনীর সামরিক মহড়া এবং অনুশীলন নির্ধারণের দায়িত্ব নিয়োজিত মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন হ্যালি এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেন, স্থল, সাগর, আকাশ, মহাকাশ এবং সাইবার জগতের সব জটিল হুমকি মোকাবেলা তৈরি থাকতে হবে মার্কিন সেনাবাহিনীকে।

যুদ্ধের মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর নয় শাখার সব কটির সেনাদের অংশ গ্রহণের ব্যবস্থা রাখায় পেন্টাগনের লক্ষ্য বলেও জানান তিনি। ভবিষ্যতের সামরিক মহড়া কোনো সুনির্দিষ্ট অঞ্চল বা সামরিক শাখায় সীমাবদ্ধ থাকবে না। এ ধরণের সর্বাত্মক মহড়া ২০২০ সাল থেকে শুরু করা যাবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৪