‘ট্রাম্প সরকারের তথ্য ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’
https://parstoday.ir/bn/news/world-i43514-ট্রাম্প_সরকারের_তথ্য_ফাঁসের_বিরুদ্ধে_কঠোর_ব্যবস্থা_নেয়া_হবে’
মার্কিন এটর্নি জেনারেল জেফ সেশন্স দেশটির সরকারের গোপন তথ্য ফাঁস করে দেয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প তার কর্মতৎপরতাকেখুবই দুর্বল হিসেবে অভিহিত করার পর এ প্রত্যয় ব্যক্ত করা হলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ০৬:১৫ Asia/Dhaka
  • মার্কিন এটর্নি জেনারেল জেফ সেশন্স
    মার্কিন এটর্নি জেনারেল জেফ সেশন্স

মার্কিন এটর্নি জেনারেল জেফ সেশন্স দেশটির সরকারের গোপন তথ্য ফাঁস করে দেয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প তার কর্মতৎপরতাকেখুবই দুর্বল হিসেবে অভিহিত করার পর এ প্রত্যয় ব্যক্ত করা হলো।

মেক্সিকোর প্রেসিডেন্ট এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের অশোভন ফোনালাপের লিখিত অনুলিপি ফাঁস হয়ে যাওয়ার পর এ বক্তব্য দিলেন সেশন্স।

তিনি বলেন, হতভম্ব করে দেয়ার মতো সরকারি তথ্য ফাঁসের ঘটনার কঠোর নিন্দা জানাচ্ছি। তথ্য ফাঁসের ঘটনায় দেশ রক্ষায় মার্কিন সরকারের সক্ষমতা কমছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন তার সঙ্গে তিনি ঐকমত পোষণ করেন বলেও জানান সেশন্স। 

ট্রাম্প ক্ষমতায় আসার পর সরকারি গোপন তথ্য ফাঁসের ঘটনা তিন গুণ বেড়েছে। এ ধরনের তৎপরতা চূড়ান্তভাবে মার্কিন জাতীয় নিরাপত্তাকে গুরুত্বহীন করে তোলে বলে জানান সেশন্স। তিনি বলেন, মার্কিন সরকারের গোপন তথ্য প্রকাশ করার অধিকার কারো নেই। কোনও নেতা স্পর্শকাতর বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বিদেশি নেতাদের সঙ্গে কথা বলতে না পারলে কোনো সরকারই কার্যকর হতে পারে না বলেও জানান তিনি।

এদিকে, তথ্য ফাঁসের ঘটনায় এ পর্যন্ত চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন তথ্য বেআইনিভাবে প্রকাশ করে দেয়ার দায়ে বা মার্কিন কেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক গোপন করার দায়ে তাদের আটক করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৫