জাপানের আকাশে ওসপ্রে বিমান নয়: ওয়াশিংটনকে টোকিও
জাপানের আকাশে মার্কিন বিতর্কিত বিমান ওসপ্রের উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য আজ(রোববার) ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে টোকিও । অস্ট্রেলিয়ায় ওসপ্রে দুর্ঘটনায় তিন মেরিন সেনা নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এ আহ্বান জানান হলো।
জাপানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইতুসনোরি ওনোদেরা টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ কথা জানান। তিনি বলেন, দুর্ঘটনার তথ্য প্রকাশ করতে এবং এর পুনরাবৃত্তি ঠেকাতে আমেরিকার প্রতি আহ্বান জানান হয়েছে।
চলতি মাসের ১০ থেকে ২৮ তারিখ পর্যন্ত হোক্কাইদোতে আমেরিকার সঙ্গে জাপানের যৌথ সামরিক মহড়া হওয়ার কথা রয়েছে। এ মহড়ায় ওসপ্রে বিমানের অংশ নেয়া উচিত হবে কিনা তা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
জাপানের ওকিনওয়ার ফুতেমা ঘাঁটিতে কয়েক ডজন ওসপ্রে বিমান মোতায়েন করেছে মার্কিন সেনাবাহিনী। দুর্ঘটনাপ্রবণ হওয়ার কারণে এ নিয়ে স্থানীয় অধিবাসীদের মধ্যে প্রচণ্ড উদ্বেগ দেখা দিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৬