আসুন কাশ্মির নিয়ে আলোচনায় বসি: ভারতকে নতুন পাক পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i43626-আসুন_কাশ্মির_নিয়ে_আলোচনায়_বসি_ভারতকে_নতুন_পাক_পররাষ্ট্রমন্ত্রী
কাশ্মির ইস্যু নিয়ে আলোচনায় বসতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের একমাত্র উপায় হচ্ছে কাশ্মির সমস্যার সমাধান করা।  
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ০৬, ২০১৭ ২১:৩৫ Asia/Dhaka
  • পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ
    পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ

কাশ্মির ইস্যু নিয়ে আলোচনায় বসতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের একমাত্র উপায় হচ্ছে কাশ্মির সমস্যার সমাধান করা।  

তিনি বলেন, “কীভাবে সীমান্ত রক্ষা করতে হয় তা আমরা জানি; তবুও আমরা মনে করি কাশ্মির সমস্যার সমাধানের মধ্যদিয়েই কেবল টেকসই শান্তি আসতে পারে।” শিয়ালকোটে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় খাজা আসিফ এসব কথা বলেন।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি এই প্রক্রিয়ায় আমাদের সঙ্গী না হয় তাহলে পাকিস্তানের সামনে পথ সীমিত হয়ে আসবে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা ভারতের সঙ্গে উত্তেজনা নিরসন করতে চাই কিন্তু দিল্লি তা চায় না।” খাজা আসিফ দাবি করেন, দীর্ঘদিন ধরে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং ইসলামাবাদের প্রচুর ত্যাগ-তীতিক্ষার কারণে সন্ত্রাসবাদের হুমকি অনেকটা কমে এসেছে।#

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭