৫ টনের বেশি গোলাবারুদ ব্যয়ে বাল্টিক সাগরে গুরুত্বপূর্ণ মহড়া চালাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i43898-৫_টনের_বেশি_গোলাবারুদ_ব্যয়ে_বাল্টিক_সাগরে_গুরুত্বপূর্ণ_মহড়া_চালাল_রাশিয়া
রাশিয়ার নৌবাহিনী বাল্টিক সাগরে গুরুত্বপূর্ণ কৌশলগত মহড়া চালিয়েছে। রাশিয়ার সর্বপশ্চিমে অবস্থিত কালিনিগ্রাদে চালানো মহড়ায় পাঁচ টনের বেশি গোলাবারুদ ব্যয় হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১১, ২০১৭ ০৬:০৪ Asia/Dhaka
  • বাল্টিক সাগরে রুশ মহড়া
    বাল্টিক সাগরে রুশ মহড়া

রাশিয়ার নৌবাহিনী বাল্টিক সাগরে গুরুত্বপূর্ণ কৌশলগত মহড়া চালিয়েছে। রাশিয়ার সর্বপশ্চিমে অবস্থিত কালিনিগ্রাদে চালানো মহড়ায় পাঁচ টনের বেশি গোলাবারুদ ব্যয় হয়েছে।

মহড়ায় দুই হাজারের বেশি রুশ মেরিন সেনা এবং রুশ বাল্টিক বহরের ১১তম সেনা কোরের সদস্যরা অংশ নেয়। বহরের মুখপাত্র জানান, মহড়া অনুষ্ঠিত হয়েছে উপকূলীয় প্রশিক্ষণ অঞ্চলে।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চল দখল করা এবং সেখান থেকে কল্পিত শত্রুকে হটিয়ে দেয়া সংক্রান্ত প্রশিক্ষণ এবং দক্ষতা রপ্ত করাই ছিল মহড়ার উদ্দেশ্য। মহড়ায় যুদ্ধকালীন পরিবেশ ফুটিয়ে তোলার জন্য পাঁচ টনের ওপর গোলাবারুদ ব্যবহার হয়েছে বলেও জানান তিনি।

কৌশলগত গুরুত্বপূর্ণ বাল্টিক সাগরে রাশিয়ার ধারাবাহিক উচ্চ পর্যায়ের মহড়ার অংশ হিসেবে এটি চালানো হয়। চীনের সঙ্গে যৌথভাবে প্রথম নৌ মহড়া সম্পন্ন করার মাত্র এক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হলো  নতুন মহড়া।#

পার্সটুডে/মূসা রেজা/১১