জনগণ ভোট দিয়ে আবার আমাকে প্রধানমন্ত্রী বানাবে: নওয়াজ
-
নওয়াজ শরীফের জনসভার একাংশ
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, জনগণ ভোট দিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। গুজরানওয়ালায় এক জনসভায় দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নওয়াজ শরীফ পাকিস্তান সুপ্রিম কোর্টের দেয়া রায়ের সমালোচনা করে এবং কথিত পানামা পেপার্সের দিকে ইঙ্গিত করে উপস্থিত লোকজনের কাছে জানতে চান- “আপনারা কী একে অযোগ্যতা বলে মনে করেন?”
জনসভায় দেয়া বক্তৃতায় নওয়াজ শরীফ তরুণ সমাজকে কিছু কর্মসূচি দেয়ার কথা বলেন। তিনি আরো বলেন, জনগণ তাকে ভোট দিয়েছিল পাকিস্তানে বিরাজমান দীর্ঘদিনের ভয়াবহ বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে এবং অর্থনীতিতে গতি আনতে। আগামী বছরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি দাবি করেন, তার সরকার দেশকে এগিয়ে নিচ্ছিল কিন্তু তাকে কাজ করতে দেয়া হলো না। নওয়াজ শরীফ জোর দিয়ে বলেন, সুপ্রিমকোর্ট তাকে ক্ষমতাচ্যুত না করলে দেশে কেউ বেকার থাকত না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১