সবচেয়ে বড় মহড়ার অংশ হিসেবে তাজা গুলির অনুশীলনে জাপান-আমেরিকা
আগস্ট ১৬, ২০১৭ ১৩:৫৪ Asia/Dhaka
জাপানের মার্কিন এবং জাপানি সেনারা হোক্কাইদো দ্বীপে তাজাগুলির অনুশীলন শুরু করেছে। দেশ দুইটির এ যাবৎ কালের সবচেয়ে বড় সামরিক মহড়ার অংশ হিসেবে এটি করা হচ্ছে।
নর্দান ভাইপার ১৭ না এনভি-১৭ নামের মহড়া আজ(বুধবার) শুরু করা হয়েছে। এতে অংশ নিচ্ছে জাপানি সেনা এবং মার্কিন মেরিন থার্ড ডিভিশন।
১৮ দিনের মহড়ায় সাড়ে তিন হাজার সেন অংশ নিচ্ছে। মহড়ায় কামানের তাজা গোলাসহ অন্যান্য তাজা গোলা-গুলির ব্যবহার করে অনুশীলন চালানো হবে।
উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ার উত্তেজনা তুঙ্গে তখন এ মহড়া শুরু হলো।#
পার্সটুডে/মূসা রেজা/১৬
ট্যাগ