আফগানিস্তানে আরো সেনা পাঠানোর নির্দেশে সই করলেন ম্যাটিস
https://parstoday.ir/bn/news/world-i45142-আফগানিস্তানে_আরো_সেনা_পাঠানোর_নির্দেশে_সই_করলেন_ম্যাটিস
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, আফগানিস্তানে আরো সেনা পাঠানোর নির্দেশে তিনি সই করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে নতুন কৌশল ঘোষণ করার কয়েক দিনের মধ্যেই এ নির্দেশ সই করা হলো। আমেরিকার কাছে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় অবস্থিত আফগানিস্তানের কৌশলগত গুরুত্ব অপরিসীম।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৭ ০৭:২৫ Asia/Dhaka
  • আফগানিস্তানে আরো সেনা পাঠানোর নির্দেশে সই করলেন  ম্যাটিস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, আফগানিস্তানে আরো সেনা পাঠানোর নির্দেশে তিনি সই করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে নতুন কৌশল ঘোষণ করার কয়েক দিনের মধ্যেই এ নির্দেশ সই করা হলো। আমেরিকার কাছে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় অবস্থিত আফগানিস্তানের কৌশলগত গুরুত্ব অপরিসীম।

পেন্টাগনে সাংবাদিকদের তিনি এই নির্দেশ সই করার কথা জানান। অবশ্য, এ নির্দেশ অনুযায়ী আফগানিস্তানে নতুন করে কতো সেনা মোতায়েন করা হবে সে সম্পর্কে কিছু বলেননি মার্কিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

এ ছাড়া, নির্দেশ সই করা হলেও নতুন করে মার্কিন সেনা দেশটিতে পাঠানো শুরু হয়নি বলে জানান তিনি। তিনি বলেন, দেশটিতে সেনা পাঠানোর কাজ শুরু করতে আরো কয়েক দিন সময় লাগবে।

আফগানিস্তানে বাড়তি মার্কিন সেনা উপস্থিতির কথা পেন্টাগন স্বীকার করার পরই এ নির্দেশ সই করা হলো। দেশটিতে ৮৪০০ মার্কিন সেনা মোতায়েন থাকার ঘোষণা গত বছর দেয়া হলেও প্রকৃতপক্ষে দেশটিতে দুই হাজার ছয়শ বাড়তি  সেনা রয়েছে বলে জানান হয়।#

পার্সটুডে/মূসা রেজা/১