হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার ঘোষণা দিয়েছে উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i45202-হাইড্রোজেন_বোমার_সফল_পরীক্ষার_ঘোষণা_দিয়েছে_উ._কোরিয়া
উত্তর কোরিয়া আজ (রোববার) হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে। এর আগে জাপান বলেছিল, উত্তর কোরিয়ায় আজ(রোববার) যে দু’দফা ভূকম্পন দেখা দিয়েছে তা পরমাণু বোমা পরীক্ষার ফলেই হয়েছে। উত্তর কোরিয়ার টিভি একটি ছবি প্রচার করেছে। তাতে দেখা যাচ্ছে দেশটির নেতা কিম জং-উন হাইড্রোজেন বোমা পরীক্ষার নির্দেশ দিচ্ছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৭ ০৭:৪৯ Asia/Dhaka
  • হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার ঘোষণা দিয়েছে উ. কোরিয়া

উত্তর কোরিয়া আজ (রোববার) হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে। এর আগে জাপান বলেছিল, উত্তর কোরিয়ায় আজ(রোববার) যে দু’দফা ভূকম্পন দেখা দিয়েছে তা পরমাণু বোমা পরীক্ষার ফলেই হয়েছে। উত্তর কোরিয়ার টিভি একটি ছবি প্রচার করেছে। তাতে দেখা যাচ্ছে দেশটির নেতা কিম জং-উন হাইড্রোজেন বোমা পরীক্ষার নির্দেশ দিচ্ছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ টুইটার বার্তায় এ বোমার ক্ষমতা নজিরবিহীন বলে দাবি করেছে। পাশাপাশি পরীক্ষার ফলে বিকিরণ ছড়িয়ে পড়েনি বা  পরিবেশের ওপর এর কোনো বিরূপ প্রভাব হয়নি বলেও দাবি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর এই প্রথম পরমাণু পরীক্ষা চালাল পিয়ংইয়ং। ট্রাম্প এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তাকে মার্কিন বন্যা নিয়ে টুইট বার্তা পাঠাতে দেখা গেছে। এ নিয়ে উত্তর কোরিয়া ষষ্ট দফা পরমাণু পরীক্ষা চালাল।

অত্যাধুনিক হাইড্রোজেন বোমা তৈরির করা হয়েছে এবং পিয়ংইয়ংয়ের নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমে এটি বসানো যাবে বলে উত্তর কোরিয়া ঘোষণা দেয়ার পরই এ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতত্ত্ব বিভাগ বা ইউএসজিএস বলেছে, ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৩ ছিল এবং এটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে ঘটেছে। পরে অবশ্য বলেছে, শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে। ভূকম্পনের কেন্দ্রস্থল উত্তর কোরিয়ার সুংজিবেগামের ২৪ কিলোমিটার উত্তরপূর্বে ছিল বলেও জানানো হয়েছে। এখানেই উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্র পাংগিরি অবস্থিত।

এদিকে চীন বলেছে, প্রথম ভূকম্পনের পরই অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভূকম্পন হয়েছে বলে টের পাওয়া গেছে। এগুলো মাত্রা ৪. ৬ ছিল এবং ভূপৃষ্ঠ থেকে এগুলোর উৎপত্তি হয়েছে।

দক্ষিণ কোরিয়া বলেছে, পরমাণু বোমা পরীক্ষার কারণে এমন ভূকম্পন ঘটতে পারে। কিন্তু  পরমাণু বোমা পরীক্ষা ফলে এসগুলো সৃষ্টি হয়েছে নিশ্চয়তা দিয়ে বলেছে জাপান।

জাপানি পররাষ্ট্রমন্ত্রী তাও কোনো বলেছেন, পরমাণু বোমা পরীক্ষার ফলে এসব ভূমিকম্প দেখা দিয়েছে বলে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে   টোকিও। জাপানি জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

এদিকে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বলেছে, বিকিরণ মাত্রা নির্ণয়ের জন্য কয়েকটি ঘাঁটি থেকে অন্তত তিন জঙ্গিবিমান পাঠানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩