‘উ. কোরিয়ার বিরুদ্ধে যু্দ্ধে আমেরিকার জয়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই’
https://parstoday.ir/bn/news/world-i45256-উ._কোরিয়ার_বিরুদ্ধে_যু্দ্ধে_আমেরিকার_জয়ী_হওয়ার_কোনো_নিশ্চয়তা_নেই’
উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানো হলে তার ভয়াবহ ধ্বংসাত্মক পরিণতি ঘটবে কিন্তু যুদ্ধে আমেরিকার বিজয়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই। ওয়াশিংটনের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক শীর্ষ কর্মকর্তা মাইকেল মোরেল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ০৮:১১ Asia/Dhaka
  • সিআইএ’র সাবেক শীর্ষ কর্মকর্তা মাইকেল মোরেল
    সিআইএ’র সাবেক শীর্ষ কর্মকর্তা মাইকেল মোরেল

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানো হলে তার ভয়াবহ ধ্বংসাত্মক পরিণতি ঘটবে কিন্তু যুদ্ধে আমেরিকার বিজয়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই। ওয়াশিংটনের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক শীর্ষ কর্মকর্তা মাইকেল মোরেল।

সিআইএর সাবেক উপ পরিচালক এবং ভারপ্রাপ্ত প্রধান মার্কিন চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন । তিনি বলেন, উত্তর কোরিয়ারকে নিয়ে আমেরিকার সামনে দুটি পথ খোলা আছে।

এর একটি হলো সামরিক হামলা চালানো। এতে ভয়াবহ ধ্বংসাত্মক পরিণতি ঘটলেও আমেরিকার বিজয়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই বলে জানান তিনি।

দ্বিতীয় পথটি উত্তর কোরিয়া যে তৎপরতা চালাচ্ছে তা মেনে নেয়া এবং তাদেরকে শান্ত করা। পাশাপাশি আমেরিকার প্রতিরক্ষা জোরদার করতে হবে বলেও জানান তিনি। তিনি বলেন, শেষের পথটি বেছে নেয়াটা বুদ্ধিমানের কাজ হবে এবং এতে সুফল পাওয়া যাবে।

অবশ্য, উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার বিষয়টি এখনো নিশ্চিত করেনি মার্কিন গোয়েন্দা সম্প্রদায়। এ সত্ত্বেও, পিয়ংইয়ং হাইড্রোজেন বোমার পরীক্ষাই করেছে বলে ধারণা ব্যক্ত করেন মোরেল।

এর আগে যে পরমাণু বোমার পরীক্ষা করেছিল তার চেয়ে সর্বশেষ পরীক্ষা ১০ বেশ শক্তিশালী বলে উল্লেখ করেন তিনি। উত্তর কোরিয়াকে উস্কানি না দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারকে উপদেশ দেন তিনি। তিনি বলেন, এতে মারাত্মক পরিণতি ঘটার আশংকা রয়েছে।#  

পার্সটুডে/মূসা রেজা/৫