সিপিইসি’র বিরুদ্ধ ভারতের নাশকতা তৎপরতা চালানোর অভিযোগ করলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i45739-সিপিইসি’র_বিরুদ্ধ_ভারতের_নাশকতা_তৎপরতা_চালানোর_অভিযোগ_করলেন_পাক_স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে ভারত।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৭:১১ Asia/Dhaka
  • সিপিইসি’র বিরুদ্ধ ভারতের নাশকতা তৎপরতা চালানোর অভিযোগ করলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে ভারত।

পাকিস্তানের একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি। আজ(বুধবার) কুলভূষণ যাদবের মামলা আন্তর্জাতিক আদালত বা আইসিজেতে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেভাগে এ বক্তব্য দিলেন তিনি।

তিনি বলেন, সন্ত্রাসবাদের মাধ্যমে সিপিইসিতে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর প্রমাণ হলো যাদবের ঘটনা। পাকিস্তান এ মামলা কার্যকর ভাবে পরিচালনা করবে বলেও উল্লেখ করেন।

পাশাপাশি সিপিইসি নিয়েও কথা বলেন তিনি। পাক-চীন নজিরবিহীন বন্ধুত্বের ফল হিসেবে সিপিইসিকে উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্প থেকে সরে আসা হবে না এবং যে কোনো মূল্যে এটা সফল হবে।

ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবকে গত বছরের মার্চে আটক করে পাকিস্তান।  পাক সামরিক আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিলে ভারত বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যায়। আইজেসি এক  আদেশে কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩