আইএইএ'র প্রধানের পদে আবারো নিয়োগ পেলেন ইউকিয়া আমানো
https://parstoday.ir/bn/news/world-i46153-আইএইএ'র_প্রধানের_পদে_আবারো_নিয়োগ_পেলেন_ইউকিয়া_আমানো
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধানের পদে আবারো নিয়োগ পেয়েছেন ইউকিয়া আমানো। চার বছর মেয়াদে এ সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১৪:৩৪ Asia/Dhaka
  • আইএইএ'র প্রধানের পদে আবারো নিয়োগ পেলেন ইউকিয়া আমানো

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধানের পদে আবারো নিয়োগ পেয়েছেন ইউকিয়া আমানো। চার বছর মেয়াদে এ সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পান তিনি।

আমানোকে আবারো সংস্থা প্রধান হিসেবে নিয়োগের ঘোষণা দেন আইএইএ'তে ফিলিপাইনের স্থায়ী রাষ্ট্রদূত এবং আইএইএ সম্মেলন সভাপতি মারিয়া জেইদা। ভিয়েনায় অনুষ্ঠিত আইএইএ'র সাধারণ অধিবেশনে এ ঘোষণা দেয়া হয়।

শপথ নেয়ার পর দেয়া ভাষণে আমানো বলেন, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, পরমাণু নিরাপত্তার উন্নয়ন ঘটানো এবং পরমাণু অস্ত্র ছড়িয়ে পড়া বন্ধে তৎপরতা অব্যাহত রাখবেন তিনি। ২০০৯ সালের ১ ডিসেম্বর হতে এ সংস্থা প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।

তিনি ও তার পূর্বসূরি মোহাম্মদ আল বারাদি ২০০৫ সালের ৭ অক্টোবর শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৯