'ভারতকে মোকাবেলা করতে স্বল্প পাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে পাকিস্তান'
https://parstoday.ir/bn/news/world-i46259-'ভারতকে_মোকাবেলা_করতে_স্বল্প_পাল্লার_পরমাণু_অস্ত্র_তৈরি_করেছে_পাকিস্তান'
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, ভারতের সেনাবাহিনীর ' কোল্ড স্টার্ট' বা 'শীতল সূচনা' নীতি মোকাবেলার জন্য ইসলামাবাদ স্বল্প পাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১১:১৮ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি
    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, ভারতের সেনাবাহিনীর ' কোল্ড স্টার্ট' বা 'শীতল সূচনা' নীতি মোকাবেলার জন্য ইসলামাবাদ স্বল্প পাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে।

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেয়ার অবকাশে  মার্কিন থিংক ট্যাংক  'কাউন্সিল অন ফরেন রিলেশন্স' এ দেয়া ভাষণে এ কথা বলেছেন তিনি। ভাষণে পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবস্থার নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি।

পাক প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, পাকিস্তানের কৌশলগত পরমাণু সম্পদের জন্য খুবই শক্তিশালী কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে। পাকিস্তানের এ ব্যবস্থা যে খুবই নিরাপদ তা সময়ই প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তান কৌশলগত কোনো অস্ত্র মোতায়েন করে নি বলে জানান তিনি। 

পার্সটুডে/মূসা রেজা/২১