'ভারতকে মোকাবেলা করতে স্বল্প পাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে পাকিস্তান'
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১১:১৮ Asia/Dhaka
-
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, ভারতের সেনাবাহিনীর ' কোল্ড স্টার্ট' বা 'শীতল সূচনা' নীতি মোকাবেলার জন্য ইসলামাবাদ স্বল্প পাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেয়ার অবকাশে মার্কিন থিংক ট্যাংক 'কাউন্সিল অন ফরেন রিলেশন্স' এ দেয়া ভাষণে এ কথা বলেছেন তিনি। ভাষণে পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবস্থার নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি।
পাক প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, পাকিস্তানের কৌশলগত পরমাণু সম্পদের জন্য খুবই শক্তিশালী কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে। পাকিস্তানের এ ব্যবস্থা যে খুবই নিরাপদ তা সময়ই প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তান কৌশলগত কোনো অস্ত্র মোতায়েন করে নি বলে জানান তিনি।
পার্সটুডে/মূসা রেজা/২১
ট্যাগ