জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান নৌবাহিনী
পাকিস্তান নৌবাহিনী আজ(শনিবার) জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উত্তরাঞ্চলীয় আরব সাগরে এ পরীক্ষা চালানো হয়েছে এবং পাকিস্তান নৌবাহিনীর সি কিং হেলিকপ্টার থেকে সাগরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মুহাম্মদ জাকাউল্লাহ এ পরীক্ষা প্রত্যক্ষ করেছেন। পাক নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র দিয়ে হেলিকপ্টার থেকে সাগরের লক্ষ্যবস্তুতে নির্ভুল ভাবে আঘাতের ভিডিও প্রচার করা হয়েছে।
গত মার্চে পাকিস্তান নৌবাহিনী ভূমিভিত্তিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। উপকূলীয় অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তা সাগরের একটা লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করেছিল।
২০১৬ সালে ব্রিটেনের কাজ থেকে বহুমুখী ব্যবহারের উপযোগী ১৬টি সি কিং হেলিকপ্টার সংগ্রহ করেছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২৩