জাতিসংঘে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ তুলল পাকিস্তান
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোদি বলেছেন, দক্ষিণ এশিয়ায় সব সন্ত্রাসবাদের জননী হলো ভারত। জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের বিরুদ্ধে শনিবার যে অভিযোগ করেছেন তার জবাবে এ কথা বলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছিলেন সুষমা স্বরাজ।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে আগে প্রদান করা ভাষণের জবাব দেয়ার অধিকারের প্রয়োগ করে এ কথা বলেন তিনি। লোদী দাবি করেন, পাকিস্তানি ভাবমর্যাদা বিনষ্ট করার তৎপরতা জড়িত রয়েছেন সুষমা স্বরাজ। তিনি আরো বলেন, নয়াদিল্লির বৈরিতা টানা ৭০ বছর ধরে সহ্য করছে ইসলামাবাদ। পাকিস্তানের বিরুদ্ধে একই অভিযোগ বছরের পর ধরে তুলে সত্যকে গোপন করা যায় না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, এ অঞ্চলে ভারতের রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ চালানোর উল্লেখযোগ্য অভিজ্ঞা রয়েছে। প্রতিবেশী সব দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
পাকিস্তানের বেলুচিস্তানে ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা 'র'এর মদদপুষ্ট সন্ত্রাসী তৎপরতার কথাও জাতিসংঘ সাধারণ অধিবেশনে তুলে ধরেন তিনি। কৌশলগত লক্ষ্য অর্জনে ভারত সন্ত্রাসীগোষ্ঠী গঠন, অস্থিতিশীলতা সৃষ্টি এবং প্রতিবেশীদের বিরুদ্ধে অবরোধ করছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকারের কথা বলছেন কিন্তু ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বল প্রয়োগ করছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৪