‘পাকিস্তানের পরমাণু স্থাপনায় ভারত হামলা করলে ইসলামাবাদ বসে থাকবে না’
https://parstoday.ir/bn/news/world-i47063-পাকিস্তানের_পরমাণু_স্থাপনায়_ভারত_হামলা_করলে_ইসলামাবাদ_বসে_থাকবে_না’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, পাকিস্তানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ভারত হামলা চালালে তারা বসে থাকবেন না। ওয়াশিংটনের ইন্সটিটিউট অব পিসে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ০৬, ২০১৭ ০৮:০৫ Asia/Dhaka
  • ‘পাকিস্তানের পরমাণু স্থাপনায় ভারত হামলা করলে ইসলামাবাদ বসে থাকবে না’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, পাকিস্তানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ভারত হামলা চালালে তারা বসে থাকবেন না। ওয়াশিংটনের ইন্সটিটিউট অব পিসে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

ভারতীয় বিমান বাহিনী বা আইএএফের প্রধান বি এস ধানোয়া বুধবার বলেছিলেন, ভারতের যদি সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন হয় তাহলে তারা পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা করবে এবং সেগুলো ধ্বংস করে দেবে। তার এ বক্তব্যকে কেন্দ্র করে হুঁশিয়ারি উচ্চারণ করেন খাজা আসিফ।

তিনি বলেন, যদি সত্যিই তাই করা হয় তাহলে পাকিস্তান ধৈর্য ধরে বসে থাকবে এমনটি কেউ যেন প্রত্যাশা না করেন। তিনি আরো বলেন, ভারতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটিই পাকিস্তানের দেয়া কূটনৈতিক ভাষার জবাব।#

পার্সটুডে/মূসা রেজা/৬