পশ্চিম সীমান্তে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন জোরদার করা হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i47455-পশ্চিম_সীমান্তে_ইস্কান্দার_ক্ষেপণাস্ত্র_মোতায়েন_জোরদার_করা_হবে_রাশিয়া
রাশিয়া তার পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আরো সেনা এবং ইস্কান্দার ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারে। পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের জবাবে এমন পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানান রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান ভ্লাদিমির শামানোভ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১৪, ২০১৭ ০৯:৫০ Asia/Dhaka
  • ইস্কান্দার ক্ষেপণাস্ত্র
    ইস্কান্দার ক্ষেপণাস্ত্র

রাশিয়া তার পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আরো সেনা এবং ইস্কান্দার ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারে। পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের জবাবে এমন পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানান রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান ভ্লাদিমির শামানোভ।

রুশ ছত্রীসেনার সাবেক কমান্ডার ভ্লাদিমির শামানোভ আরো বলেন, দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সদস্য দেশগুলোর সেনা মোতায়েনের বিরুদ্ধে নিশ্চিত জবাব দেবে মস্কো। এর অংশ হিসেবে কেবল রুশ পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনা মোতায়েনই বাড়ানো হবে না বরং ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র মোতায়েনও জোরদার করা হবে। বিশেষ করে রুশ ছিটমহল কালিনিনগ্রাদে এমন পদক্ষেপ নেয়া হবে বলে জানান শামানোভ।

মস্কোর সঙ্গে শলাপরামর্শ না করে পূর্ব ইউরোপে ওয়াশিংটনের সামরিক তৎপরতা জোরদারেরও নিন্দা জানান তিনি। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবেও অভিহিত করেন রাশিয়ার এ সংসদ সদস্য।#

পার্সটুডে/মূসা রেজা/১৪