সামরিক হেলিকপ্টার চালালেন পাক প্রধানমন্ত্রী
অক্টোবর ২২, ২০১৭ ১৬:৩৮ Asia/Dhaka
-
সামরিক হেলিকপ্টারের চালকের আসনে আব্বাসি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি আজ (রোববার) পরীক্ষামূলকভাবে একটি সামরিক হেলিকপ্টার চালিয়েছেন। পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম নিজে হেলিকপ্টার চালালেন। তিনি তুরস্কের তৈরি টি১২৯ হেলিকপ্টার চালান।
পরে সাংবাদিকদের তিনি বলেন, তুরস্কের তৈরি টি১২৯ এটিএকে হেলিকপ্টারটি আকর্ষণীয় এবং চমৎকার। ইসলামাবাদ এই হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী বিষয়টি পরীক্ষা করে দেখছে।
এ সময় তুর্কি প্রতিরক্ষা শিল্পখাতের পণ্যকে বিশ্বের অন্যতম সেরা বলেও উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/মূসা রেজা/২২
ট্যাগ