মিয়ানমারে মুসলিম গণহত্যায় অস্ত্র দিচ্ছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/world-i47786-মিয়ানমারে_মুসলিম_গণহত্যায়_অস্ত্র_দিচ্ছে_ইসরাইল
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের হত্যার জন্য অস্ত্র দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল। রাখাইনে মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ চালানোর কারণে কোনো কোনো দেশ যখন অস্ত্র সরবরাহ সীমিত করেছে ঠিক তখনি ইসরাইলের কাছ থেকে অস্ত্র পাচ্ছে মিয়ানমার। এসব তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেৎজ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৩, ২০১৭ ১৫:০৪ Asia/Dhaka
  • মিয়ানমারে মুসলিম গণহত্যায় অস্ত্র দিচ্ছে ইসরাইল

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের হত্যার জন্য অস্ত্র দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল। রাখাইনে মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ চালানোর কারণে কোনো কোনো দেশ যখন অস্ত্র সরবরাহ সীমিত করেছে ঠিক তখনি ইসরাইলের কাছ থেকে অস্ত্র পাচ্ছে মিয়ানমার। এসব তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেৎজ।

দৈনিক হারেৎজ আরও লিখেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লাখ লাখ ডলারের চুক্তি সই করেছে মিয়ানমার। চুক্তির ভিত্তিতে ইসরাইলি প্রযুক্তি ব্যবহার করে আধুনিক টহল বোট এখন মিয়ানমারেই তৈরি করা হচ্ছে। এসব বোট আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। 

রোহিঙ্গা শরণার্থী

বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী যে হামলা শু্রু করেছে তাতে ছয় হাজারের বেশি রোহিঙ্গা নিহত এবং অন্তত আট হাজার মানুষ আহত হয়েছে। একই সময়ে হত্যা-নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলমান।

মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদেরকে নাগরিক হিসেবে গণ্য করে না। তারা সব ধরনের মানবাধিকার হিসেবে বঞ্চিত রয়েছে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩