ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/world-i47857-ভারতীয়_ডেপুটি_হাই_কমিশনারকে_পাক_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার জে. পি. সিংকে তলব করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গতরাতে ভারতীয় সেনাদের গুলিবর্ষণের প্রতিবাদে তাকে তলব করা হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৫, ২০১৭ ১৬:৪১ Asia/Dhaka
  • জে পি সিং (ফাইল ফটো)
    জে পি সিং (ফাইল ফটো)

পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার জে. পি. সিংকে তলব করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গতরাতে ভারতীয় সেনাদের গুলিবর্ষণের প্রতিবাদে তাকে তলব করা হয়।

ইসলামাবাদ থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জে. পি সিংকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে জানিয়ে দেয়া হয়েছে যে, বেসামরিক লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা কেবল বেআইনি নয় বরং মানবিক মূল্যবোধেরও বিরোধী।

ভারতীয় সেনাদের গুলিবর্ষণের ঘটনাকে যুদ্ধ বিরতির লঙ্ঘন বলে মন্তব্য করে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এর নিন্দা জানিয়েছে। 

২০০৩ সালে দুদেশের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল পাকিস্তান তা মেনে চলার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৫