নওয়াজ শরীফকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে পাক আদালত
https://parstoday.ir/bn/news/world-i47881-নওয়াজ_শরীফকে_গ্রেফতারের_নির্দেশ_দিয়েছে_পাক_আদালত
পাকিস্তানের একটি দুর্নীতি-বিরোধী আদালত সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন মুসলিম লীগের প্রধান নওয়াজ শরীফকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেছে। তার আইনজীবী জাফির খান আজ (বৃহস্পতিবার) এ তথ্য নিশ্চিত করেছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৬, ২০১৭ ১৪:০০ Asia/Dhaka
  • নওয়াজ শরীফ
    নওয়াজ শরীফ

পাকিস্তানের একটি দুর্নীতি-বিরোধী আদালত সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন মুসলিম লীগের প্রধান নওয়াজ শরীফকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেছে। তার আইনজীবী জাফির খান আজ (বৃহস্পতিবার) এ তথ্য নিশ্চিত করেছেন।

জাফির খান জানান, দুটি দুর্নীতির মামলায় নওয়াজ শরীফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং আগামী ৩ নভেম্বর পর্যন্ত আদালতে শুনানি মুলতবি করা হয়েছে।   

নওয়াজ শরীফের স্ত্রী ক্যান্সার চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করায় তিনিও  বর্তমানে সেখানে রয়েছেন। এ কারণে আইনজীবীরা আদালতে নওয়াজ শরীফের সশরীরে উপস্থিতি থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান। কিন্তু আদালত তা নাকচ করে দিয়েছে।  

নওয়াজ শরীফের পক্ষে সমর্থকদের বিক্ষোভ মিছিল

এর আগে, গত জুলাই মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট কথিত পানামা পেপার্স দুর্নীতি মামলায় নওয়াজ শরীফকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করে। ফলে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। পরে নওয়াজের আইনজীবীরা ১৯টি পয়েন্ট বের করে আদালতে ওই রায়কে চ্যালেঞ্জ করেছে। নওয়াজ শরীফের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সবসময় তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬