রাওয়ালপিন্ডি থেকে সেনা সদরদপ্তর সরিয়ে নিচ্ছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i47910-রাওয়ালপিন্ডি_থেকে_সেনা_সদরদপ্তর_সরিয়ে_নিচ্ছে_পাকিস্তান
পাকিস্তানের সামরিক বাহিনীর সদর দপ্তর রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে রাজধানী ইসলামাবাদে নেয়ার পরিকল্পনা করছে পাকিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জামিরুল হাসান একথা জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৭, ২০১৭ ০৯:৩৭ Asia/Dhaka
  • রাওয়ালপিন্ডি সেনা সদরদপ্তর
    রাওয়ালপিন্ডি সেনা সদরদপ্তর

পাকিস্তানের সামরিক বাহিনীর সদর দপ্তর রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে রাজধানী ইসলামাবাদে নেয়ার পরিকল্পনা করছে পাকিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জামিরুল হাসান একথা জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) পাক সিনেটের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় তিনি এ তথ্য জানান। জেনারেল জামিরুল হাসান জানিয়েছেন, প্রতিরক্ষা কমপ্লেক্স তৈরির জন্য এরইমধ্যে রাজধানী ইসলামাবাদে ২,৪৫০ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে এবং সেনা সদরদপ্তর সরানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ৫,০০০ পরিবারকে বিভিন্ন স্থানে সরিয়ে নেয়ার প্রয়োজন হবে।

জেনারেল জামিরুল জানান, নতুন সেনা সদরদপ্তর নির্মাণের জন্য ১০ হাজার কোটি রূপি ব্যয় হবে এবং এ অর্থ সামরিক বাহিনী সরবরাহ করবে।

১৯৭০ সালের দিক থেকে পাকিস্তানের সেনা সদরদপ্তর রাওয়ালপিণ্ডি থেকে সরিয়ে নেয়ার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং গত দশকে প্রাথমিক কাজ শেষ হওয়ার পর তা সাবেক সেনাপ্রধান জেনারেল পারভেজ আশফাক কিয়ানির সময় বাধার মুখে পড়ে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭