ভারতের কাছে মার্কিন ড্রোন বিক্রি হলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে: পাকিস্তান
-
নাফিস জাকারিয়া
পাকিস্তানের পররাষ্ট্র দফতর আজ (শুক্রবার) ভারতের কাছে ড্রোন বিক্রির বিষয়ে মার্কিন পরিকল্পনার কঠোর বিরোধিতা করেছে।
ভারতের কাছে ২০০ কোটি ডলারের ড্রোন বিক্রির পরিকল্পনা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জুন মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর তিনি এ অনুমোদন ন। অবশ্য, ড্রোন বিক্রির চুক্তি বাস্তবায়ন করতে কংগ্রেসের অনুমোদন লাগবে।
পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, এ চুক্তি উপমহাদেশে সমিরিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে। পাশাপাশি ভারতকে এমন স্পর্শকাতর সামরিক প্রযুক্তি দেয়াকে 'হঠকারিতা' উসকে দেয়ার মতো ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপিসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে নয়াদিল্লি সহায়তা করছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করছে বলেও উল্লেখ করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৭