ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করল পাকিস্তান
অক্টোবর ২৮, ২০১৭ ০৩:২৭ Asia/Dhaka
পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা দেশটির আকাশসীমায় প্রবেশকারী একটি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে।
ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, পাক সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর এক বিবৃতিতে দাবি করেছেন, শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় ভারতীয় পাইলটবিহীন বিমানটিকে ভূপাতিত করা হয়।
তিনি আরো দাবি করেন, পাকিস্তানের সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।
ভারত অবশ্য এখনো পাকিস্তানের এ দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
কাশ্মিরের একাংশ ভারত এবং একাংশ পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। কিন্তু দু’দেশই গোটা কাশ্মিরের ওপর নিজেদের মালিকানা দাবি করে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮
ট্যাগ