পাক পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করল আফগানিস্তান
-
আফগান প্রেসিডেন্টের মুখপাত্র নাজিবুল্লাহ আজাদ
আফগানিস্তান পাকিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করছে বলে পাক পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছে কাবুল। আফগানিস্তান বলেছে, নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ থাকলে তা যেন ইসলামাবাদ আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রদর্শন করে।
সম্প্রতি পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ সেদেশের সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক স্থায়ী কমিটিকে বলেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে ভারত।
এ দাবির প্রতিক্রিয়ায় আফগান প্রেসিডেন্টের মুখপাত্র নাজিবুল্লাহ আজাদ বলেন, ভারত ও আফগানিস্তান মিলে পাকিস্তানি জনগণের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করছে বলে যে দাবি ইসলামাবাদ করেছে পাকিস্তান যেন তার স্বপক্ষে উপযুক্ত দলিল প্রমাণ দেখায়।
পাক পররাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক বক্তব্যে আরো দাবি করেছিলেন, আফগানিস্তানের তালেবানের ওপর ইসলামাবাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে এই জঙ্গি গোষ্ঠী যে কোনো একটি মহলের কাছ থেকে নতুন করে বড় ধরনের অর্থসাহায্য পেয়েছে সে ব্যাপারে ইসলামাবাদ নিশ্চিত। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮