পাকিস্তানি অর্থমন্ত্রী কি সত্যিই পালিয়েছেন?
https://parstoday.ir/bn/news/world-i48040-পাকিস্তানি_অর্থমন্ত্রী_কি_সত্যিই_পালিয়েছেন
পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার পালিয়েছেন বলে খবর বেরিয়েছে। তবে তার আইনজীবী বলেছেন, অর্থমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন অবস্থান করছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ১৫:৫১ Asia/Dhaka
  • ইসহাক দার
    ইসহাক দার

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার পালিয়েছেন বলে খবর বেরিয়েছে। তবে তার আইনজীবী বলেছেন, অর্থমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন অবস্থান করছেন।

পাকিস্তানের বিভিন্ন সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রী ইসহাক দার ২৭ অক্টোবর তাজিকিস্তানের রাজধানী দোশানবে-তে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক একটি সম্মেলনে যোগ দেন। এরপর তিনি আর দেশে ফেরেন নি।

বলা হচ্ছে, তাজিকিস্তান থেকে প্রথমে তিনি সৌদি আরব যান। বর্তমানে তিনি ব্রিটেনে অবস্থান করছেন। দুবাইতে বিপুল অর্থ জমা করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে এবং গতকাল (মঙ্গলবার) দুর্নীতি বিরোধী আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তার আইনজীবী আদালতকে বলেছেন, ইসহাক দার চিকিৎসার জন্য লন্ডন গেছেন। কিন্তু আদালত বলেছে, অর্থমন্ত্রী আদালতে উপস্থিত হতে পারবেন না এ তথ্য আগে থেকেই জানানো উচিত ছিল।

নাওয়াজ শরীফের সঙ্গে ইসহাক দার

ইসহাক দার হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লীগের প্রভাবশালী নেতা।  #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১